Wedding Nikahnama Frames: What to Know Before Ordering

বিয়ের নিকাহনামা ফ্রেম: অর্ডারের আগে যা জানা দরকার

A nikahnama is worth keeping properly

নিকাহনামা সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি

The nikahnama is usually the only document a couple keeps from their wedding day, and it is normally handed over as a plain folded sheet. Folded paper creases along the same lines until it tears, and ordinary ink fades where light reaches it. Framing it solves both problems and turns a document into something you can display.

বিয়ের দিনের স্মৃতি হিসেবে নিকাহনামাই সাধারণত একমাত্র নথি যা দম্পতির কাছে থেকে যায়, অথচ এটি সাধারণ ভাঁজ করা কাগজ হিসেবেই দেওয়া হয়। বারবার একই ভাঁজে কাগজ ছিঁড়ে যায় এবং আলোয় কালি ফিকে হয়ে আসে। ফ্রেম করলে এই দুটি সমস্যাই দূর হয়, আর নথিটি সাজিয়ে রাখার মতো হয়ে ওঠে।

Frame the copy, keep the original safe

মূল কপি সংরক্ষণ করুন, ফ্রেমে কপি ব্যবহার করুন

Your nikahnama is a legal record you may need for a passport, visa or other official process. For that reason we recommend framing a high-quality reproduction and storing the original flat and away from light. You keep the display piece on the wall and the legal document intact.

নিকাহনামা একটি আইনি নথি, যা পাসপোর্ট, ভিসা বা অন্যান্য সরকারি কাজে প্রয়োজন হতে পারে। তাই আমরা পরামর্শ দিই — উন্নত মানের কপি ফ্রেম করুন এবং মূল কপিটি ভাঁজ ছাড়া, আলো থেকে দূরে সংরক্ষণ করুন। এতে দেয়ালে সাজানোর জন্য ফ্রেম থাকবে, আর আইনি নথিও অক্ষত থাকবে।

Sizes and finishes

সাইজ ও ডিজাইন

Most nikahnama documents suit a frame in the A4 to A3 range, depending on whether you want the document alone or with a decorative border. Bring or send the document so it can be measured properly — matching the frame to the paper gives a much better result than trimming the paper to a stock frame.

বেশিরভাগ নিকাহনামার জন্য A4 থেকে A3 সাইজের ফ্রেম উপযুক্ত, তবে আপনি শুধু নথি চান নাকি সাজসজ্জার বর্ডারসহ চান তার উপর নির্ভর করে। নথিটি নিয়ে আসুন বা পাঠান যাতে সঠিকভাবে মাপ নেওয়া যায় — কাগজ কেটে ফ্রেমে বসানোর চেয়ে কাগজ অনুযায়ী ফ্রেম বানানো অনেক ভালো ফল দেয়।

Order online, or visit the shop at 254/1, Present Computer, Signboard, Demra, Dhaka-1361. Phone +880 1896-406609, +880 1717-940415.

অনলাইনে অর্ডার করুন অথবা আমাদের দোকানে আসুন — সারা বাংলাদেশে ডেলিভারি।