What Is a Flash Stamp? Flash Seal vs Rubber Stamp

ফ্লাশ সিল কী? ফ্লাশ সিল ও রাবার সিলের পার্থক্য

Flash stamp and flash seal are the same thing

ফ্লাশ সিল ও ফ্লাশ স্ট্যাম্প একই জিনিস

“Flash stamp” and “flash seal” are two names for one product — the updated version of the old rubber stamp. The difference that matters is where the ink lives. A rubber stamp has none of its own: you press it onto a separate ink pad every single time, the pad dries out, and it has to travel with the stamp. A flash stamp carries its ink pad inside the body, so you just press and lift.

“ফ্লাশ সিল” আর “ফ্লাশ স্ট্যাম্প” একই পণ্যের দুই নাম — এটি পুরোনো রাবার সিলের আধুনিক সংস্করণ। মূল পার্থক্য হলো কালি কোথায় থাকে। রাবার সিলের নিজের কোনো কালি নেই, প্রতিবার আলাদা ইংক প্যাডে চেপে নিতে হয়, প্যাড শুকিয়ে যায় এবং সিলের সাথে সবসময় বহন করতে হয়। ফ্লাশ সিলে কালির প্যাড বডির ভেতরেই থাকে, তাই শুধু চাপ দিয়ে তুলে নিলেই হয়।

One refill, more than 300 stamps

একবার রিফিলে ৩০০+ বার সিল

The pad inside a flash stamp is refillable. A few drops of flash ink when the impression starts to fade gives you more than 300 impressions again, and you can keep doing that — which is why a flash stamp stays usable for years instead of being thrown away. Refill ink is sold separately in blue, red and black.

ফ্লাশ সিলের ভেতরের প্যাডে আবার কালি দেওয়া যায়। ছাপ হালকা হয়ে আসলে কয়েক ফোঁটা ফ্লাশ ইংক দিলেই আবার ৩০০-এর বেশি বার সিল দেওয়া যায়, এবং বারবার এভাবে রিফিল করা যায় — এ কারণেই একটি ফ্লাশ সিল বছরের পর বছর ব্যবহার করা যায়। রিফিল ইংক নীল, লাল ও কালো রঙে আলাদাভাবে পাওয়া যায়।

A clear impression, and a body you like

স্পষ্ট ছাপ, পছন্দমতো সুন্দর বডি

Because the ink comes evenly from inside, the impression is clear and even every time — no smudged half-prints from a dry pad, which matters on invoices, certificates and company seals. Flash stamps also come in a range of bodies, from plain everyday handles to pocket stamps with a sliding cover and heavier decorative ones, so you can pick the one that suits how you use it.

কালি ভেতর থেকে সমানভাবে আসে বলে প্রতিবারই ছাপ স্পষ্ট ও পরিষ্কার হয় — শুকনো প্যাডের কারণে আধা-ছাপা বা ঘোলা ছাপ পড়ে না, যা ইনভয়েস, সার্টিফিকেট ও কোম্পানির সিলের ক্ষেত্রে খুব জরুরি। ফ্লাশ সিলের বডিও নানা ডিজাইনের হয় — সাধারণ হ্যান্ডেল থেকে শুরু করে ঢাকনাসহ পকেট সিল ও ভারী সুন্দর ডিজাইনের বডি, আপনার ব্যবহারের ধরন অনুযায়ী বেছে নিতে পারেন।

Order online, or visit the shop at 254/1, Present Computer, Signboard, Demra, Dhaka-1361. Phone +880 1896-406609, +880 1717-940415.

অনলাইনে অর্ডার করুন অথবা আমাদের দোকানে আসুন — সারা বাংলাদেশে ডেলিভারি।