What Does a Custom Stamp Cost in Bangladesh?

বাংলাদেশে সিল বানাতে কত খরচ হয়?

Four things decide the price

দাম নির্ভর করে চারটি বিষয়ের উপর

Customers often ask for a single price for “a stamp”, but a stamp is made to order, so the cost depends on what you need it to do. Four things move the number more than anything else: the size of the impression, the mechanism, the ink, and how fast you need it.

একটি সিলের দাম নির্দিষ্ট নয়, কারণ প্রতিটি সিল অর্ডার অনুযায়ী তৈরি হয়। মূলত চারটি বিষয়ের উপর দাম নির্ভর করে — সিলের সাইজ, ধরন (মেকানিজম), কালি এবং কত দ্রুত আপনার প্রয়োজন।

Size of the impression

সিলের সাইজ

A pocket stamp carrying a name and designation needs far less surface than a company seal carrying a full address and registration number. Larger impressions use more material and more machine time, so they cost more. Measure the space on your document before ordering — a stamp larger than the space it has to fit in is the most common reason for a reorder.

নাম ও পদবি লেখা ছোট পকেট সিলের চেয়ে পূর্ণ ঠিকানা ও রেজিস্ট্রেশন নম্বরসহ কোম্পানির সিলের সাইজ অনেক বড় হয়, তাই দামও বেশি পড়ে। অর্ডার করার আগে কাগজে কতটুকু জায়গা আছে তা মেপে নিন — সাইজ ভুল হওয়াই পুনরায় সিল বানানোর সবচেয়ে সাধারণ কারণ।

Mechanism: flash or self-ink

ধরন: ফ্লাশ নাকি সেলফ ইংক

A self-ink stamp builds an ink pad into the body, which keeps the unit cost moderate and lets you change colour by swapping the pad. A flash stamp stores the ink inside the die itself, needs no pad at all, and gives the sharpest impression with the highest number of uses before re-inking — it costs more up front and sits at the top of the range.

সেলফ ইংক সিলে কালির প্যাড বডির ভেতরেই থাকে, তাই দাম মাঝারি এবং প্যাড বদলে রঙ পরিবর্তন করা যায়। ফ্লাশ সিলে কালি ডাইয়ের ভেতরেই থাকে, আলাদা প্যাড লাগে না, ছাপ সবচেয়ে স্পষ্ট হয় এবং আবার কালি দেওয়ার আগে সবচেয়ে বেশিবার ব্যবহার করা যায় — শুরুতে দাম কিছুটা বেশি।

Getting an accurate quote

সঠিক দাম জানতে

Because every order differs, the reliable way to get a price is to check the current listing for the size and type you need, or send us the text you want on the stamp. Current prices for every size are on each product page in our shop.

প্রতিটি অর্ডার আলাদা হওয়ায় সঠিক দাম জানার সবচেয়ে ভালো উপায় হলো আপনার প্রয়োজনীয় সাইজ ও ধরনের বর্তমান দাম দেখে নেওয়া, অথবা সিলে যে লেখা দিতে চান তা আমাদের পাঠানো। প্রতিটি সাইজের বর্তমান দাম আমাদের শপের প্রোডাক্ট পেজে দেওয়া আছে।

Order online, or visit the shop at 254/1, Present Computer, Signboard, Demra, Dhaka-1361. Phone +880 1896-406609, +880 1717-940415.

অনলাইনে অর্ডার করুন অথবা আমাদের দোকানে আসুন — সারা বাংলাদেশে ডেলিভারি।